আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচ ফিজিক্স ডিসিপ্লিনের রুবিনা আফসানা রিংকি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে গাড়িতে থাকা আরও ১১ শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের সেশনাল ট্যুরের একটি চান্দের গাড়ি সাজেক যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িতে থাকা মোট ১২ জন শিক্ষার্থীর মধ্যে একজন নিহত হয়। আহত অন্য শিক্ষার্থীদের খাগড়াছড়ি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘আমি বিষয়টি শুনেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি।’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ৪২ জন শিক্ষার্থীর এই দলটি সেশন ট্যুরে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে। তাদের আগামী ২০ সেপ্টেম্বর ফেরার কথা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

আপডেট সময়: ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫