আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরার পুলিশ সুপার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ আয়োজিত এ সভাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যদি অপপ্রচার, গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড চালায় কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হোসেন খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও মতবিনিময় সভায় অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরার পুলিশ সুপার

আপডেট সময়: ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫