আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাগেরহাটে ইজিবাইক চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বাগেরহাটে ইজিবাইক চালক শহিদুল মোল্লা হত্যার ঘটনায় মো. নাহিদ শিকদার(৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীন ইফাদ ডেইরি ফার্ম নামের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার সিঁড়ির নীচ থেকে হত্যার শিকার ইজিবাইক চালকের স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক শহিদুল মোল্লা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালক শহিদুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার নাহিদ শিকদার। চুক্তিকৃত টাকার মধ্যে মো. নাহিদ শিকদারের নিকট হতে ৩ হাজার টাকা ও হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার নাহিদ শিকদার সদর উপজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগী আসামিরা ইজিবাইক চালক শহিদুল মোল্লাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার জন্য কালদিয়া এলাকা ফিরোজুল ইসলাম ফিরোজের পরিত্যক্ত ডেইরী ফার্মে নিয়ে যায়। সেখানে তারা শহিদুলের মুখে স্কচটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এঘটনায় শিকার যুবক চলকের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল হাসান বলেন, যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। ঘটনাস্থলে নিয়ে ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা করা হয়। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

বাগেরহাটে ইজিবাইক চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

আপডেট সময়: ০৪:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫