আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি হাইস্কুল মাঠে আয়োজিত এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলমগীর সরদারকে সভাপতি, মোহাম্মেল সরদারকে সাধারণ সম্পাদক এবং কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সরদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রস্তুত থাকতে হবে। জনগণের পাশে দাঁড়ানোই হবে দলের প্রধান দায়িত্ব। তিনি আরও আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব ধর্ম-বর্ণের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে ধানদিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাদের নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

তালার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত

আপডেট সময়: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫