আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার লাবসা বাইপাসে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মেয়াদোত্তীর্ণ ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি মামলার বিপরীতে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, ২০ বছরের অধিক পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক ও কভার্ডভ্যানের বিরুদ্ধে বিশেষভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবায়দুর রহমান এবং আনসার বাহিনীর সদস্যরা।

বিআরটিএ সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমানের নির্দেশনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খুলনা বিভাগের প্রতিটি জেলায় সড়কে শৃঙ্খলা আনতে এ কার্যক্রম চালানো হচ্ছে। সাতক্ষীরায় এ অভিযান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ও খেলাপি যানবাহনের চলাচল বন্ধ করা এবং লাইসেন্সবিহীন গাড়ি চলাচল রোধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের ধারাবাহিক অভিযান সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরার লাবসা বাইপাসে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

আপডেট সময়: ০৫:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫