আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার তৈরি করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় বিসিক শিল্পনগরীতে ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার তৈরি করার অভিযোগে রকিবুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে রকিবুলের কারখানায় অভিযান চালায়। এসময় তাঁর কারখানা থেকে ২ বস্তা ফিস জেল,৬০ বস্তা সালফার,৮৫ কার্টুন টপজিংক,৬০ কার্টুন ইকোজিংক প্লাস,২০ কার্টুন ওয়াটার ক্লেয়ার ও মিশ্রণ করা যন্ত্রসহ বিপুল পরিমাণ ভেজাল সার ও মাছের খাবার জব্দ করা হয়।

রকিবুল ইসলাম (৫৩) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রুস্তম আলী সরদারের ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন মোল্যা জানান, রকিবুল ইসলাম বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত ভেজাল প্রক্রিয়ায় প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার উৎপাদন করে আসছেন। তার এ অবৈধ প্রক্রিয়া বন্ধ করতে বুধবার বিকেলে কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার জব্দ করা হয়। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, কৃত্রিম ও ভেজাল উপাদানে তৈরিকৃত কৃষি ও অন্যান্য পণ্য মানুষ,প্রাণি ও মাছের জন্য বেশ ক্ষতিকর। কৃষি দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত এসকল পণ্য উৎপাদন ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালগুলো বিসিক শিল্পনগরীতে সংরক্ষণ করা আছে। পরে সময়মত সেগুলো বিনষ্ট করা হবে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম বলেন,২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের আওতায় আসামীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সাতক্ষীরায় ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার তৈরি করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়: ০৪:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫