আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানি মামলা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলার অনলাইন পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ২০ লাখ টাকা মানহানির অভিযোগে উপজেলার পদ্মপুকুর গ্রামের মুক্তার মোড়ল এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ঝিকরগাছার থানার ওসিকে।

অভিযুক্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের বাসিন্দা ও চাঁদনী বিডি ডট কমের প্রকাশক আফজাল হোসেন চাঁদ, সন্তোষনগর গ্রামের বাসিন্দা ও কলারোয়া নিউজের প্রকাশক মিঠুন সরকার এবং আঙ্গারপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে খোরশেদ আলম।

মামলা সূত্রে জানা গেছে, মুক্তার মোড়ল এসিআই কোম্পানির লাইভ স্টক এসিস্টেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে পশুর কৃত্রিম প্রজননসহ সেবা দিয়ে আসছিলেন। গত ১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জানতে পারেন অনলাইন পত্রিকায় ঝিকরগাছায় সাংবাদিক পরিচয়ে পশু চিকিৎসকের রাম রাজত্ব ও ৭৫ টাকার বীজ বিক্রয় করছে ১২শ’ টাকা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া দৈনিক সত্যপাঠ পত্রিকায়ও এ সংবাদ প্রকাশিত হয়। আসামিরা অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে মুক্তার মোড়লের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করেছে। যাতে তার ব্যবসায়ীক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ কারণে তিনি মঙ্গলবার আদালতে এ মামলা দায়ের করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

যশোরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানি মামলা

আপডেট সময়: ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫