আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনার্স-মাস্টার্স কলেজ ও ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষদের মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

জেলা প্রশাসক বলেন, ক্লাস চলাকালে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোথাও কোচিং চালালে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখা এবং কোচিং বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধ, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং অভিভাবকদের মানসিকতার পরিবর্তন এনে প্রকৃত শিক্ষায় মনোনিবেশ করানোর আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

আপডেট সময়: ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫