আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনের জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সহযোগী গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদ-নদীতে দাপিয়ে বেড়ানো জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে যশোরের অভয়নগর থানার গোবিন্দপুর ও আড়পাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের ৭৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জলদস্যুরা হলো- শ্যামনগরের চিত্তরঞ্জন মল্লিকের ছেলে সাহা সুব্রত মল্লিক (৪৩), পরিতোষ রায়ের ছেলে বিপ্লব রায় (৩২) ও মৃত কৌতুক বিশ্বাসের ছেলে লক্ষণ বিশ্বাস (৭২)।

এসময় আটককৃতদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তা নিয়ে সুন্দরবনে অবস্থানরত জলদস্যুদের হাতে জিম্মি দুই জেলে শ্যামনগর উপজেলার কালেন্সি গ্রামের নূর হোসেনের ছেলে আব্দুস সালাম (২৫) ও ভেটখালী নতুনঘেরি গ্রামের হরে কৃষ্ট ধীবরের ছেলে বিজয় ধীবর (২৭)কে উদ্ধার করে পুলিশ।

এর আগে দুই জেলেকে অপহরণপুর্বক মুক্তিপণ আদায়ের অভিযোগে সোমবার শ্যামনগর থানায় মামলা করেন স্থানীয় রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ। জলদস্যু পরিচয়ে ৯ জন অস্ত্রধারী গত ৪ সেপ্টেম্বর সুন্দরবনের পায়রাটুনি খাল থেকে জিম্মি করার ঘটনায় অজ্ঞাত নামীয় নয়জনকে আসামি করে উক্ত মামলা করা হয়।

ভুক্তভোগী জেলেদের বরাত দিয়ে আব্দুল হামিদ জানান, বনবিভাগের অনুমতিপত্র নিয়ে গত ৪ সেপ্টেম্বর সকালে সুন্দরবনে যায় রমজাননগর ইউনিয়নের ছয় জেলে। দুপুরের দিকে পায়রাটুনি খালে পৌঁছানোর পর কাজল-মুন্না বাহিনীর পরিচয়ে ওয়েজকুরুনি, বিজয় ধীবর, আব্দুস সালাম ও আব্দুল মজিদকে অপহরণ করে জলদস্যুরা।

মুক্তিপণের টাকা নির্দিষ্ট একটি বিকাশ নম্বরে পাঠানোর নির্দেশ দিয়ে একদিন পরে দু’জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয় তারা। এঘটনায় সোমবার তিনি শ্যামনগর থানায় মামলা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, মামলা দায়েরের পর প্রযুক্তির সহায়তায় অপরাধী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে আদায়কৃত মুক্তিপণের ৭৪ হাজার, নির্দিষ্ট বিকাশ নম্বরের সিম ও ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অপহরণের শিকার দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে বিশদ অনুসন্ধান চালাচ্ছে। মুক্তিপণের টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করা হয় বলে আটককৃতরা তথ্য দিয়েছে। উভয় দেশের সীমান্তবর্তী এলাকার কতিপয় ব্যক্তি এ চক্রের সাথে জড়িত।

ইতিমধ্যে অনেক তথ্য মিলেছে দাবি করে তিনি আরো বলেন, আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

সুন্দরবনের জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সহযোগী গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫