সাতক্ষীরা: সাতক্ষীরায় স্কুল পর্যায়ে নাট্যদল গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) স্বদেশ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায়, দাতা সংস্থা জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ-এর আর্থিক সহায়তায় “নাগরিকতা প্রকল্প”-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম। এছাড়া শিক্ষক রঘুনাথ মন্ডল ও অনিমেষ বাছাড় উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আজাহারুল ইসলাম এবং প্যারালিগ্যাল মোঃ শরিফুল ইসলাম। এতে শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা, নাগরিক অধিকার, বিদ্যালয়ের পরিবেশ, সমকালীন ইস্যুভিত্তিক টকশো, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিশেষে ১৩ জন ছাত্রী ও ১২ জন ছাত্রসহ মোট ২৫ সদস্যের একটি বিদ্যালয়ভিত্তিক নাট্যদল “বিনাদ” গঠন করা হয়।
রিপোর্টার 























