সাতক্ষীরা পি এন হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।
এর আগে সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আবু হাসান, মোঃ রাজিব হোসেন, অভিভাবক প্রতিনিধি শেখ মইন হাসান ও হাফিজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রশেনজিৎ বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ সাইফুদ্দিন, রাবেয়া খাতুন, রোজিনা শিরিনা খাতুন, সাথি, সম্পা প্রমুখ। পরে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
রিপোর্টার 























