আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বানানো যাবে না : সিফাত উল আলম

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা : পুলিশ বাহিনীকে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী না বানিয়ে নিরপেক্ষ থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাত উল আলম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর শিবিরের উদ্যোগে আয়োজিত “ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শিবিরের সভাপতি মুহাম্মদ আল মামুন এবং সঞ্চালনা করেন শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক নেতৃবৃন্দ ও নির্যাতিত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

সিফাত উল আলম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দফা দাবি জানান—
১. মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচার নিশ্চিত করা।
২. ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া।
৩. পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া থেকে বিরত রাখা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বানানো যাবে না : সিফাত উল আলম

আপডেট সময়: ০৩:১৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫