কুমিল্লা: নগরীর কালিয়াজুরি এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা সেখানে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, নিহত তাহমিনা বেগম তার মেয়ে সুমাইয়া আফরিনকে নিয়ে বাসায় ঘুমিয়েছিলেন। রাতে একপর্যায়ে ওই গৃহবধূর ছেলে বাসায় ফিরে তাদের ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশকে অবহিত করেন।
এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
রিপোর্টার 























