আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম আবুল হাশেম।

উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শাহরিয়ার নাঈম শাইখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাস-এর নির্বাহী পরিচালক ইমান আলী, নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপানুষ্ঠানিক শিক্ষার সঙ্গে জড়িত এনজিও প্রতিনিধি।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থী যদি একজন নিরক্ষর ব্যক্তিকে সাক্ষর করে তুলতে পারে, তাহলে দেশ দ্রুত শতভাগ সাক্ষরতা অর্জন করবে।”

তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলেন, “শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে এবং শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকরা বাসায় বা অন্য কোথাও কোচিং করালে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ধূমপান বন্ধে পদক্ষেপ নিতে হবে। কোচিং এখন ফ্যাশনে পরিণত হয়েছে, অভিভাবকদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময়: ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫