আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় বৈঠক, ৩ সিদ্ধান্ত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের কর্মীদের মধ্যে গতকাল রাতের সংঘর্ষের ঘটনা মীমাংসায় বৈঠক করেছে উপজেলা প্রশাসন। বৈঠকে ভবিষ্যতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় হাটহাজারে উপজেলা মিলনায়তনে বৈঠক শেষে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মুমিন।

এর আগে আজ বিকেল সোয়া পাঁচটায় ইউএনওর সভাপতিত্বে এই সভায় হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ, আহলে সুন্নত ওয়াল জামাত, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, পুলিশ ও সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। পরে প্রায় দুইঘন্টা ব্যাপী বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত আসে।

এতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা, ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানের আগে সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে উচ্চশব্দে মাইক না বাজানোর সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে গতকালের ঘটনার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন হাটহাজারী ইউএনও মো. আবদুল্লাহ আল মুমিন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় বৈঠক, ৩ সিদ্ধান্ত

আপডেট সময়: ০৫:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫