আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক Logo সাতক্ষীরায় পুকুরে মিললো গৃহবধুর মরদেহ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অস্ত্র ও গুলিসহ ৪ বনদস্যু আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র এবং গাঁজাসহ কিশোর গ্যাংয়ের এক সদস্য আটক হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাঁজা গুলি ও ৪ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সদস্যকে আটক করে।

আটককৃত ডাকাতরা হলো মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪)। তাদের বাড়ী খুলনা ও বাগেরহাটে। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল।

অপরদিকে, শনিবার রাত ২টায় কোস্ট গার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫ শত ৮০ টাকাসহ ১ মাদক কারবারীকে আটক করে।

এছাড়াও শনিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড সদস্য, নৌ বাহিনী ও পুলিশের যৌথবাহিনী খুলনার লবণচরা এলাকার স্লুইস গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪ শত টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

অস্ত্র ও গুলিসহ ৪ বনদস্যু আটক

আপডেট সময়: ১১:১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫