চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দু’জন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৪)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হতাহতদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা। তাদের একজন আমিনুর রহমান জানান, অতিরিক্ত ভিড় ও গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে যান। এ সময় পদদলিত হয়ে অন্তত আটজন আহত হন। তাদের হাসপাতালে আনা হলে দুজন মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- ২৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























