আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার আসন পুনর্নির্ধারণ: নতুন সমীকরণে আলোচনায় রাজনীতি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের সীমানায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত গেজেট অনুযায়ী, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী—

  • তালা ও কলারোয়া নিয়ে সাতক্ষীরা-১ আসন,

  • সদর ও দেবহাটাকে যুক্ত করে সাতক্ষীরা-২ আসন,

  • কালীগঞ্জের সাথে আশাশুনি মিলে সাতক্ষীরা-৩ আসন,

  • এবং শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠন করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দাবি-আপত্তি, সুপারিশ ও শুনানির ভিত্তিতে প্রাথমিক তালিকায় প্রয়োজনীয় সংশোধন এনে জাতীয় সংসদের ৩০০ আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে, ইসির গেজেট প্রকাশের পর স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আবসার মোর্তজা আলী প্রতিক্রিয়ায় বলেন, “আশাশুনির সঙ্গে কালীগঞ্জ যুক্ত হওয়ায় মন্দের ভালো হয়েছে। তবে দেবহাটার সাথে যুক্ত হলে আরও ভালো হতো।”

অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম বলেন, “পূর্বের প্রস্তাবিত খসড়ার চেয়ে এবারের আসন বিন্যাস অনেকটা ভালো হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছি। দল চাইলে মানুষের খেদমতে কাজ করে যাব।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার আসন পুনর্নির্ধারণ: নতুন সমীকরণে আলোচনায় রাজনীতি

আপডেট সময়: ০৪:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫