আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক Logo সাতক্ষীরায় পুকুরে মিললো গৃহবধুর মরদেহ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পারিবারিক বিরোধে ১১ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার কাশেমপুরে পারিবারিক বিরোধের জেরে মোরসালিন (১১) নামের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাহফুজুর রহমান শাওন ও তার মা নাজমা আক্তারকে আটক করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল মাজেদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ওই গ্রামের নির্মাণ শ্রমিক রাজু আহমেদের ছেলে ও কাশেমপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, শাওনের দাদির কাছ থেকে দুটি লেবু কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে শাওন ও তার মা নাজমা ক্ষিপ্ত হয়ে মোরসালিনকে পুকুরে ডুবিয়ে হত্যা করে। পরে গ্রামবাসী অভিযুক্তদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

সাতক্ষীরায় পারিবারিক বিরোধে ১১ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময়: ১২:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫