সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. মাসুদ আলীর স্ত্রী নিলুফা ইয়াসমিন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার পৃথক শোকবার্তায় মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টার 























