আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঢালাই রাস্তার হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পথচারীরা Logo তৃণমূল ক্রীড়াবিদদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে: জেলা প্রশাসক Logo কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে শ্যামনগরের লিটু আটক Logo পাটকেলঘাটায় ২০০ কেজি আম আটক করে ধ্বংশ Logo প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু Logo আশাশুনিতে ভাঙন কবলিত বাঁধ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক Logo সাতক্ষীরায় পুকুরে মিললো গৃহবধুর মরদেহ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে দু’টি ইটভাটা মালিককে জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার আলাদীপুর ও জাতপুর নামক স্থানে কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণকারী ইটভাটায় টাস্কফোর্সের অভিযানে দু’টি ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অভিযান চালিয়ে ইট ভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে এই অর্থ জরিমানা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী পরিবেশের ক্ষতি করে কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ পুড়িয়ে ইট তৈরী করছে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা মোতাবেক ইট ভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত খান, বিজিবি’র পক্ষে ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলীসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এরূপ অভিযান অব্যহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে দু’টি ইটভাটা মালিককে জরিমানা

আপডেট সময়: ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫