সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাজারে বিশ্বাস মার্কেটে অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন, মিডিয়া বিভাগের মুজাহিদুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক নুরুল বাসার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক নুরুল বাসার জানান, নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ঝাউডাঙ্গা ইউনিয়নে সংগঠনের কার্যক্রম নতুন গতি পেল। এই আঞ্চলিক অফিসের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কর্মীরা আরো বেশি উৎসাহি হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিকের বিকল্প নেই।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
রিপোর্টার 























