আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনার পূর্ব রূপসায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মো. গোলাম কিবরিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে রূপসা থানার বাগমারা রুহুল আমিন সড়কে জাহানাবাদ মাছ কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। আহত গোলাম কিবরিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা আক্কেল আলী মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন কিবরিয়া। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর থুতনির নিচে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

রূপসা থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুল হক জাহিদ বলেন, “গোলাগুলির বিষয়ে আমি কিছু জানি না। রাত আড়াইটা পর্যন্ত থানায় ছিলাম, কাকে গুলি করা হয়েছে তা আমার জানা নেই।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

খুলনার পূর্ব রূপসায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট সময়: ০৮:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫