আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর ৯ কর্মী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ জামায়াতে ইসলামীর নয় কর্মী।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য নেতাকর্মীরা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে—হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেনও রয়েছে।

যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। নতুন রাজনৈতিক পথচলায় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “যোগদানকারীরা আগে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে বিএনপির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় আমাদের দলে যোগদানের সিদ্ধান্ত নেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

যশোরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর ৯ কর্মী

আপডেট সময়: ০৮:৩৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫