আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চোখের আধুনিক চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চোখের আধুনিক চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত নতুন চক্ষু ইউনিটের উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরায় ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের হাসপাতাল প্রাঙ্গণে এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। প্রধান অতিথি হিসেবে প্রাক্তন মন্ত্রী ডা. আবতাবুজ্জামান নতুন চক্ষু ইউনিটের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার চোখ। চোখ দিয়েই মানুষ পৃথিবী, প্রকৃতি ও আপনজনকে দেখতে পারে। শিক্ষা ও উন্নয়নের মূল চাবিকাঠি দৃষ্টি শক্তি। অন্ধত্ব দূর করতে সেবার মনোভাব নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও ডা. আবতাবুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র, ঢাকা বারডেম হাসপাতালের সিনিয়র আই কনসালটেন্ট ডা. খুরশীদ জামানসহ ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

উদ্বোধন শেষে একজন চক্ষু রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়। জানা গেছে, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ডা. খুরশীদ জামান চক্ষু রোগীদের নিয়মিত চিকিৎসা দেবেন এবং প্রয়োজনীয় অপারেশন করবেন।

চক্ষু ইউনিটে চোখের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, অ্যাপ্লানেশন টোনোমিটার ও স্লিট ল্যাম্পসহ অত্যাধুনিক যন্ত্রপাতি। বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চোখের চিকিৎসার জন্যও থাকছে সর্বাধুনিক সুবিধা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

চোখের আধুনিক চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ডা. মাহাতাব মেমোরিয়াল হাসপাতালে নতুন চক্ষু ইউনিটের উদ্বোধন

আপডেট সময়: ০১:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫