আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আজ সকাল ১০টায় জেলা ও পাড়া কমিটির সদস্যদের অংশগ্রহণে “নারীর দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী শামীমা সুলতানা, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড (ভারপ্রাপ্ত) সম্পাদক নাছিমা নাসরিন এবং পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র।

স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, রাজনৈতিক ক্ষমতায়ন নারীর মানবাধিকারের পূর্বশর্ত। নারীদের সিদ্ধান্ত গ্রহণের রাজনৈতিক কাঠামো থেকে বাদ দিয়ে সামাজিক ন্যায়বিচার, সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর করা সম্ভব নয়। তাই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সকল ক্ষেত্রে নারীর সমঅংশগ্রহণ ও সমঅংশীদারিত্ব নিশ্চিত করতে বাংলাদেশ মহিলা পরিষদ আন্দোলন জোরদার করবে। প্রশিক্ষণে মোট ২০ জন অংশগ্রহণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময়: ০১:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫