আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা 

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার মাদ্রাসা পাড়া ওয়ার্ডের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পাড়া ওয়ার্ড শিবির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নাজমুস সালেহীন ফাহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি ইমরান হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নবীজি (সঃ)-এর জীবনচরিত আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়ন করতে হবে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পূর্ব থানা সেক্রেটারি জুবায়ের আহমেদ ও অফিস সম্পাদক উমায়ের আল রাজী।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নবীজির (সঃ) জীবন ও আদর্শ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনুপ্রেরণা জাগানোই ছিল মূল লক্ষ্য।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা 

আপডেট সময়: ০১:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫