স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ৩য় তলা ও গম্বুজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) জুমআ নামাজের পূর্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় তিনি মসজিদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নুরুল হুদা, মসজিদের উপদেষ্টা ও পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, এড. শহিদুল্লাহ, মোঃ আব্দুল আজিজ, মোঃ আব্দুস সবুর খান, মোঃ কবীর হোসেন, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ শেখ আমজাদ হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল গফ্ফার, মোঃ আব্দুল গণি, মোঃ আবু বক্কর ছিদ্দিক, শেখ আব্দুস সালাম, মোঃ রেজাউল হক রেজা, আব্দুস সাত্তার, মোঃ আব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তফুর আলী সরদার, নজিবর রহমান ঢালী, শেখ আজাদুর রহমান আজাদ, হাফিজুর রহমান, নুরুজ্জামান, কোষাধ্যক্ষ আফতাবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শওকাত হোসেন, পাঠাগার সম্পাদক আব্দুল জলিল, বাইতুল মাল বিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মহিবুল্লাহসহ স্থানীয় মুসুল্লীবৃন্দ।
রিপোর্টার 























