আজ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেশের বাজারে আরও এক ধাপ বাড়লো স্বর্ণের দাম

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

দেশের বাজারে আরও এক ধাপ বেড়েছে স্বর্ণের দাম। এখন থেকে প্রতি ভরির দর পড়বে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। বাংলাদেশের ইতিহাসে যা সর্বোচ্চ। শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় মার্কেটে দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (৭ এপ্রিল) থেকে রেকর্ড নতুন মূল্য কার্যকর হবে। সবশেষ ঘোষণা অনুযায়ী, এই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা ঠিক করা হয়েছে।

এর আগে গত ২১ মার্চ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়। সেসময় দর নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৩ হাজার ৩১২ টাকা ঠিক করা। তাছাড়া সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম ধার্য করা হয় ৭৭ হাজার ৭৯৯ টাকা। ২২ মার্চ থেকে তা কার্যকর হয়। এ নিয়ে চলতি বছর ৬ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। ২০২৩ সালে যা করা হয় ২৯বার। তবে এবার গুরুত্বপূর্ণ ধাতুটির দর আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে আরও এক ধাপ বাড়লো স্বর্ণের দাম

আপডেট সময়: ০৩:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪