আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৭১’কে ভুলিয়ে দেয়ার অনেক প্রচেষ্টা চলছে : ফখরুল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১’কে ভুলিয়ে দেয়ার অনেক প্রচেষ্টা চলছে। কিন্তু তা সম্ভব নয়। কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা বোনের ইজ্জত নিতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে, তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন অনেক বেশি সজাগ থাকতে হবে। যদি ভাবি সব ঠিক হয়ে গেছে, তাহলে এটা অনেক বড় ভুল।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের কাছে বলতে চাই, সংস্কারের জটিলতা দ্রুত শেষ করেন। নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। যারা ফায়দা নিতে চায়, তারা কেউ কিন্তু বসে নেই।

মির্জা ফখরুল বলেন, সরকারের ভেতর একটি মহল চেষ্টা করছে, গণতান্ত্রিক পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তবে এসব ঝামেলা সহজেই সমাধান হতো, যদি তিন মাসের মধ্যে নির্বাচন দেয়া হতো।

তিনি আরো বলেন, ইদানীং একটা বিষয় দেখে খারাপ লাগে, আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। যেদিকে তাকাই সব প্রতিষ্ঠানেই খালি দুর্নীতি। সেদিন এক ব্যবসায়ী বলছিলেন, যে আগে যদি ১ লাখ টাকা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে ৫ লাখ টাকা। আমাদের মননে যে পরিবর্তনটা আনার দরকার ছিল, সেটা হয়নি। রাজনৈতিক নেতারাও এসবের মধ্যে জড়িত হয়ে পড়ছেন। যেটা দেশের আরো বেশি ক্ষতি করছে। বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার দরকার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

৭১’কে ভুলিয়ে দেয়ার অনেক প্রচেষ্টা চলছে : ফখরুল

আপডেট সময়: ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫