আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমরান হোসেন কলারোয়ার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

ইমরানের মা আমেনা বেগম জানান, গত ২৪ আগস্ট তার ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। যাওয়ার সময় ইমরান বলে যায়, বাজার থেকে ফেরার পথে মেয়ের জন্য স্কুল ব্যাগ ও বেদানা নিয়ে আসবে। এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “গত ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৮:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫