আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

দেবহাটা, সাতক্ষীরা: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

সভায় আলোচনা করা হয় সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা, ভূমিহীন জনপদ খলিশাখালীতে পুলিশ ক্যাম্প স্থাপন এবং আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার বিষয়ে।

উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ সভা শেষে সকলকে সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫