সাতক্ষীরা প্রতিনিধি।। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত দেশব্যাপী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’ উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ সভা হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডবলু, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সাবেক কাউন্সিলর ও শহর জামায়াতের নায়েবে আমির লাভলু, জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের পরিচালকবৃন্দ।
প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে— অভিনয়, নৃত্য ও সংগীত। প্রতিটি বিভাগে দুইটি শাখা থাকবে:
-
ক শাখা: ৬ থেকে ১১ বছর বয়সী ছেলে-মেয়ে
-
খ শাখা: ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়ে
সময়সূচি:
-
আবেদন গ্রহণ: ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৫
-
আঞ্চলিক ভাষার বাছাই: ১১-২০ সেপ্টেম্বর
-
বিভাগীয় বাছাই: ২৩-২৮ সেপ্টেম্বর
-
চূড়ান্ত বাছাই (ঢাকা পর্ব): ২-২১ অক্টোবর
-
সেরা ১০ (ঢাকা পর্ব): ২৯-৩১ অক্টোবর
-
ফাইনাল (ঢাকা পর্ব): ২-৬ নভেম্বর
পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে। প্রতিযোগীরা বিনামূল্যে নির্ধারিত ফরমে আবেদন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।
রিপোর্টার 























