খুলনা: ডুমুরিয়া উপজেলায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা মুমূর্ষু অবস্থায় থাকায় তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টায় খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। দুর্ঘটনায় আহত ৪ জনকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আর গুরুতর আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রিপোর্টার 























