আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার পল্লীতে কিশোরের সলিল সমাধি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মারুফ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি এলাকায় বরসা রিসোর্টের পুকুরে এ ঘটনা ঘটে। তিনি কলবাড়ী এলাকার কামরুল ইসলামের ছেলে। পেশায় স্থানীয় একটি কাঁকড়া হ্যাচারির দিনমজুর।

স্থানীয় অধিবাসী জানান, দুপুরে তিন বন্ধু মিলে বাড়ির পাশে বরসা রিসোর্টের পুকুরে গোসল করছিলো। একপর্যায়ে বন্ধুদের অজান্তে সে ওই পুকুরের সিঁড়িতে আটকে যায়। অনেকক্ষণ তাদের সঙ্গী তাকে দেখতে না পেয়ে তারা চিৎকার করে, স্থানীয়রা এগিয়ে আসে। পুকুরের সিঁড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে। দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে তার মৃত্যু হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার পল্লীতে কিশোরের সলিল সমাধি

আপডেট সময়: ০৫:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫