আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালার ইসলামকাটি ইউনিয়ন যুবদল নেতাকে গলা কেটে হত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার জবাইকৃত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এবিষয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বলেন, নিহত শামীম তার মায়ের সাথে ১০ বছর ধরে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকায় বসবাস করতো। তার হত্যার বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত করছে। ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালার ইসলামকাটি ইউনিয়ন যুবদল নেতাকে গলা কেটে হত্যা

আপডেট সময়: ০৫:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫