আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাটকেলঘাটা থানা পুলিশ অফিসারের মেধাবী মেয়ে লাবণ্যকে পুলিশ মেধাবৃত্তি সম্মাননা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় কর্মরত পুলিশ অফিসার এসআই কাছেদ মুন্সীর একমাত্র মেয়ে কানিজ ফাতেমা লাবণ্য বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি সম্মাননা অর্জন করেছেন। খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি তাকে সম্মাননা ক্রেস্ট, মেধাবৃত্তি সনদপত্র ও আর্থিক প্রণোদনা প্রদান করেন।

লাবণ্য ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ওই কলেজ থেকেই এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, এসআই কাছেদ মুন্সীর মেধাবী কন্যা লাবণ্য আমাদের জন্য গর্বের বিষয়। তিনি লাবণ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা পুলিশ অফিসারের মেধাবী মেয়ে লাবণ্যকে পুলিশ মেধাবৃত্তি সম্মাননা

আপডেট সময়: ০৩:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫