আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গরম ও বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া অফিস?

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

দেশের কোথাও বজ্রসহ বৃষ্টি আবার কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়- বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজও অব্যাহত থাকবে। সেই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অনুভূত হবে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘যখন যে এলাকায় বৃষ্টি হবে, তখন সাময়িকভাবে সে এলাকায় কিছুটা তাপমাত্রা কমবে। বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা বেড়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘বাতাস ঊর্ধ্বমুখী থাকলে জলীয় বাষ্প ওপরে উঠে যায়। আর যেসব অঞ্চলের বাতাস ঊর্ধ্বমুখী নয়, সেসব অঞ্চলে জলীয় বাষ্প থেকে যাচ্ছে। এতে মানুষের মধ্যে ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে।’

এদিকে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে উল্লেখিত সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সারাদেশের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। কয়েক দিন ধরে রাজধানী ঢাকাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

গরম ও বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া অফিস?

আপডেট সময়: ০৬:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪