সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের ২০ জন শিক্ষার্থীর মাঝে “ড. হোসনে আরা বানু বৃত্তি”র মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হিসাবে এককালীন ৩ হাজার টাকা করে এই বৃত্তি দেওয়া হয়।
২১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামান, নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আকছেদুর রহমান, প্রকৌশলী ড. হোসনে আরা বানুর মেজ ভাই বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আহ্ছান কবির টুটুল, মাও. আনারুল ইসলাম, মো. মাহাবুর রহমান, মিজানুর রহমান, মাও. আব্দুস সাত্তার, ভরত চন্দ্রসহ বিদ্যালয়ের শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
প্রকৌশলী ড. হোসনে আরা বানু কানাডা প্রবাসী, অত্র স্কুলের ১৯৮১ সালের কৃতি শিক্ষার্থী ও মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের কন্যা। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্জ অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের বোন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বৃত্তির টাকা শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত কাজে ব্যয় করার পরামর্শ দেন এবং প্রকৌশলী ড. হোসনে আরা বানু ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।
রিপোর্টার 























