আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বল্লি ইস্যুতে বিভক্ত এলাকা: শিক্ষার্থী বনাম রাজনৈতিক নেতৃত্ব

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অভিযোগ ঘিরে এলাকায় দ্বন্দ্ব দেখা দিয়েছে। শিক্ষার্থীরা শিক্ষক শফিকুর রহমানের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ইসলাম কবিরাজের মুক্তিকে কেন্দ্র করে তার পক্ষে মাঠে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে ইসলাম কবিরাজ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হলে জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এরপর জেলগেট থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা ইসলাম কবিরাজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। চেয়ারম্যান আব্দুল আলীম সভায় বলেন, মামলাটি ষড়যন্ত্রমূলক এবং এর সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালী মহল জড়িত।

অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমানের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের দাবি, শিক্ষককে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভও হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি রাজনৈতিক রূপ দেওয়ায় প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে। শিক্ষার্থীরা যেখানে শিক্ষকের পক্ষে, সেখানে চেয়ারম্যান ও বিএনপি নেতারা অভিযুক্ত ইসলাম কবিরাজের পক্ষে দাঁড়ানোয় এলাকায় উত্তেজনা ও বিভক্তি দেখা দিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বল্লি ইস্যুতে বিভক্ত এলাকা: শিক্ষার্থী বনাম রাজনৈতিক নেতৃত্ব

আপডেট সময়: ১২:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫