আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

আব্দুর রহমান, সাতক্ষীরা: চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে ২৪টি ট্রাকে ৯১৮ মেট্রিক টন চাল ভোমরায় প্রবেশ করে।

ভোমরা বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ইছামতী ফুডস ও সিএন্ডএফ এজেন্ট সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, গত বুধবার থেকে ভারতীয় পাঁচটি ট্রাক ভর্তি ২০০ মেট্রিক টন মোটা চাল ঘোজাডাঙায় অপেক্ষা করছিল। ওই চালসহ আরও ১৯টি ট্রাক ভর্তি ৭১৮ মেট্রিক টন চাল মঙ্গলবার ভোমরায় এসেছে। বর্তমানে কাস্টমসে বিল অফ এন্ট্রি জমা দিয়ে চাল ছাড় করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘোজাডাঙা বন্দরে আরও ১০১টি ট্রাক ভর্তি চাল আমদানির অপেক্ষায় আছে। তবে সরকারিভাবে এখনো মোট চাল আমদানির তালিকা প্রকাশ করা হয়নি। চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ ভারতীয় চাল এ বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছিল।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দীর্ঘ বিরতির পর চাল আমদানি শুরু হলেও সরকারিভাবে আইপি (ইমপোর্ট পারমিশন) বন্ধ থাকায় মঙ্গলবার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। গত তিন দিনে এ বন্দর দিয়ে ২২৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. শওকত হোসেন জানান, চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল। মঙ্গলবার থেকে আবারো চাল আমদানি শুরু হয়েছে। এদিন মোট ২৪টি ট্রাকে ৯১৮ মেট্রিক টন চাল ভোমরা বন্দরে প্রবেশ করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আপডেট সময়: ০১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫