আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে রাজস্ব উদ্বৃত্ত তহবিলের আওতায় দরিদ্র ও অসহায় নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

তিনি বলেন, “নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বনির্ভরতা নিশ্চিত করতে হবে এবং পরিবারের আর্থিক সহযোগিতার মাধ্যমে সুন্দর সমাজ গঠন করতে হবে।”

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অতিস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মনির হোসেন, প্রকৌশলী ইয়াকুব আলী, সমাজসেবা অফিসার শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বনির্ভর হয়ে পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

আপডেট সময়: ১১:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫