আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৫ আগস্টের আগের পুলিশ ও এখনকার পুলিশ এক নয় : ওসি শামিনুল হক

  • ডেস্ক
  • আপডেট সময়: ০১:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

“আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন”—এ স্লোগানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় সাতক্ষীরা সদর থানার উদ্যোগে এ সমাবেশ হয়।

প্রধান অতিথির বক্তব্যে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “গত (২০২৪ সালের) ৫ আগস্টের আগের পুলিশ ও এখনকার পুলিশ এক নয়। পুলিশের কোনো সদস্য ঘুষের সঙ্গে জড়িত থাকলে জানান। পুলিশ এখন মানুষের সেবায় নিয়োজিত।”

তিনি বলেন, সাতক্ষীরায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও ভূমিদস্যু থাকতে পারবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট পুলিশিং জোরদার করা হয়েছে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় আনতে জনগণকেও একসঙ্গে কাজ করতে হবে।

সভাপতিত্ব করেন এসআই তুফান দুলাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ, ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ও ইউপি সদস্য সাজ্জাদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন তদন্ত ওসি, শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক হারুনার রশিদ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, ইউপি সদস্য আনছার আলী ও সন্তোষ কুমার ঘোষ, এএসআই মফিজুর রহমান, কনস্টেবল মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক ও সাংবাদিকরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের আগের পুলিশ ও এখনকার পুলিশ এক নয় : ওসি শামিনুল হক

আপডেট সময়: ০১:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫