সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে অহনা দাশ (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। নিহত অহনা দাশ কালিগঞ্জ উপজেলার মথুরেষপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের স্কুলশিক্ষক নরেন নাথ দাশের একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রান্নাঘরে চা তৈরি করতে গিয়ে অহনা একটি ব্যাঙকে তাড়া করার সময় বিষধর সাপ তার ওপর ছোবল দেয়। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে অহনাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৫ আগস্ট) রাতেই তার মৃত্যু হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কালিগঞ্জে সাপের কামড়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:৩৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- ১৫০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























