আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ব্রহ্মরাজপুরে কৃষক দলের ভুয়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ দোসরদের পূর্ণবাসন ও ভুয়া কমিটি জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু হাসান, সদস্য সচিব নুরুল ইসলাম বাবু, জেলা তরুণ দলের সদস্য সচিব আবুল বাসার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল ইকবাল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসিম বিল্লাহ, সার্চ কমিটির সদস্য আব্দুল্লাহ আল গালিব, সাবেক আহবায়ক হুমাউন কবির, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক শামিম বাবুসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম আওয়ামী লীগ দোসরদের নিয়ে ভুয়া কৃষক দল কমিটি গঠন করে জমা দিয়েছেন। এতে বিএনপি ও কৃষক দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে এ ভুয়া কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মরাজপুরে কৃষক দলের ভুয়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময়: ০৭:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫