আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালিত করে তাকে আকট করা হয়। আটক এম এম রবিউল ইসলাম (৬০), সে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। অভিযানে আটক রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ–৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯,০২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদক সেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়। সেনা সূত্রে জানা যায়, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাঠিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেনসিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে। পরে আটক আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক জানান,আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ০৭:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫