আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি খোকনকে গ্রেফতার করেছে। শনিবার (১৬ আগস্ট) আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) রাজীব মন্ডল, এএসআই(নিঃ)মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আশাশুনি থানার ধর্ষণ মামলা নং-১১(০৮)২৫ এর এজাহারনামীয় আসামী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মৃত তমিজ উদ্দীন সরদারের ছেলে কওছার আলী ওরফে খোকন সরদার (৫৪) কে প্রতাপনর তালতলা বাজার হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে শনিবার সকালে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য,প্রতাপনগর ইউনিয়নের শৈয়ুব আলীর শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে(১২ আগস্ট)মঙ্গলবার খোকনের নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি খোকন গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- ১৫২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























