আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মদিনে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) ও পলাশপোল পূজা মন্দিরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌর চন্দ্র দত্ত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শফিউল্লাহ মনি, জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, মন্দির কমিটির সম্পাদক ভৈরব কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক প্রীতিশ রায়, কয়রা উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, পলাশপোল পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, যুব কমিটির সহ-সভাপতি প্রীতম ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বসু ও কিরণ্ময় সরকারসহ অনেকে।

এসময় সাধু, পণ্ডিত, পুরোহিত ও হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা ঢাক-ঢোল ও সঙ্গীতের তালে নেচে-গেয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার রায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মদিনে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

আপডেট সময়: ০৯:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫