আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ভূমিহীন কল্যাণ সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সংগঠনের জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আফতাবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মোহাম্মদ শোয়াইব আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মোশাররফ হোসেন আব্বাস, মো. রবিউল ইসলাম (১), মো. বাকি বিল্লাহ, আমজাদ হোসেন, রবিউল ইসলাম (২) এবং মো. আমানুল্লাহ (আমান) প্রমুখ। বক্তারা বলেন, ভূমিহীন মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ভূমিহীন মানুষের সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে তা প্রশাসনের কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা। সভায় আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ভূমিহীন কল্যাণ সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৪০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫