সাতক্ষীরা প্রতিনিধি: সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ঢাকা থেকে প্রকাশিত মর্নিং পোষ্টের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সদস্য সাংবাদিক সৈয়দ সাদিকুর রহমানের পিতা মীর সাজ্জাদ আলী শুক্রবার (১৫ আগস্ট) বিকাল আনুমানিক ৫টায় সাতক্ষীরার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা হয়েছে। মরহুমের মৃত্যুতে তার নিজ এলাকা লাবসা ও নলকুড়া এবং সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাংবাদিক সৈয়দ সাদিকুর রহমানের পিতার মৃত্যুতে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের শোক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- ১৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























